অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪০

remove_red_eye

১৯০

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বিভিন্ন উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৮৭ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে । 
পুলিশের  তথ্য মতে, গত ৮ সেপ্টেম্বর ভোলার দুলারহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।

অন্যদিকে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ মোঃ মনির (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ নাঈম (১৯) ও মোঃ ইয়ামিন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সামনে পরানগঞ্জ বাজার-ভেদুরিয়া ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লালমোহনেও পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোঃ মহিন উদ্দিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং ৯ সেপ্টেম্বর সকালে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মনপুরায় ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকাসহ মোঃ জামাল সিকদার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এছাড়া দৌলতখান থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ইমন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...