বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৫
৪৩
কোস্ট গার্ডের ডুবুরী দলের উদ্ধার তৎপরতা চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় বন্ধুদের সাথে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে পাড় ধ্বসে পাঁচ বন্ধু মিলে নদীতে ডুবে পড়ে যায়। এ ঘটনায় তিনজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবকরা হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে বিজিবি সদস্য মো. আমজাদ(২৬) ও সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রাকিব (১৮)।
বুধবার (০৯সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ ও মো. সাগর জানান, সন্ধ্যার পর তারা পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালু ভর্তি জিওব্যাগের উপরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিওব্যাগসহ বড় একটি অংশ ধ্বসে তার সবাই নদীতে তলিয়ে যায়। পরে কোনো মতে তারা তিনজন সাঁতারিয়ে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতের তোরে তলিয়ে যায়। এ সময় তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও তাদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।
নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের স্বজনরা জানায়, গত দুই মাস আগে আমজাদ ছুটিতে বাড়িতে আসেন। আগামী ১৯সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার কথা ছিলো।
বুধবার বিকেলে বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে যায়৷ সন্ধ্যার পর তারা খবর পায় আমজাদ নদীতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে তারা নদীর পাড়ে ছুটে এসেছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রাকিবের স্বজনরা জানান, বিকেলের দিকে রাকিব নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধ্বসে নদীতে পড়ে যায়। তার সাথের তিনজন উদ্ধার হলেও রাকিবসহ দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রাশসনকে খবর দিলেও রাত ১০টা পর্যন্ত তারা কেউ ঘটনা স্থলে আসেনি। ১০টার পর কোস্ট গার্ড সদস্যরা এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে।
শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মনজুর আলম জানান, সন্ধ্যার পর পাঁচ বন্ধু মিলে নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে পাড় ধ্বসে তারা সবাই নদীতে পড়ে যায়। পরে তিন জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তীব্র স্রোতে দুই জন তলিয়ে যায়। পরে খবর পেয়ে তিনি সদর উপজেলার নির্বাহী অফিসার ও থানার ওসিকে খবর দিয়েছেন। তবে খবর পেয়ে কোস্ট গার্ডের ডুবুরী দল নদীতে নেমে কিছুক্ষণ চেষ্টা চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজ দুই জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত