লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫০
১৪৪
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মদিনাতুল উলূম নুরানী-হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির দরজায় নির্মিত এ সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
লালমোহন পৌরসভার বাস্তবায়নে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (সিটিসিআরপি)-এর আওতায় স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে উপস্থিত মানুষের উদ্দেশে স্পিকার বলেন, ইসলামে শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া বাণীর মধ্যেই পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ইসলামের স্বর্ণযুগে মুসলিম জ্ঞানী-গুণীরা চিকিৎসা, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত