অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র ১৪৩৩

ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ ও মত প্রকাশের দক্ষতা বাড়াতে ভোলায় উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন রোডে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ইওএল আসা প্রকল্পের আওতায় ডিবেট ক্লাবের উদ্যোগে এবং জিজেইউএসের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় আইনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি কার্যকর’—এ বিষয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেয়। প্রতিযোগিতায় ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী এবং অ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা ফাইজা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন উপপরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন।

মডারেটরের দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। বিচারক ছিলেন টেকনিক্যাল অফিসার এস এম সাকিবুল ইসলাম, ডা. আবদুর রহিম ও এনভায়রনমেন্ট অফিসার মো. মোরসালিন।

আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, তথ্য বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে মত প্রকাশের দক্ষতা বিকশিত হয়। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত এ ধরনের কার্যক্রম আয়োজন করা হচ্ছে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

সরকার বাক-স্বাধীনতায় বিশ্বাসী, তবে সমালোচনা আর চরিত্রহনন এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার বাক-স্বাধীনতায় বিশ্বাসী, তবে সমালোচনা আর চরিত্রহনন এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

আরও...