লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬
১১৮
আকবর জুয়েল, লালমোহন : লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, তা জানতে চান।

পাশাপাশি চিকিৎসক ও নার্সদের সেবার মান, ওষুধ সরবরাহ, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কেও খোঁজ নেন।
পরিদর্শনকালে স্পিকার চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব ও মানসম্মত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তালাহা ছাদীসহ চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেন অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেকেই যথাযথ চিকিৎসাসেবা পান—এ বিষয়টি নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন স্পিকার। একই সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
সরকার বাক-স্বাধীনতায় বিশ্বাসী, তবে সমালোচনা আর চরিত্রহনন এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত