মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮
৩
মনপুরা প্রতিনিধি : ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির পাঙাশ মাছ। পরে মাছটি খোলা নিলামের মাধ্যমে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে আরিফ মাঝি। এ সময় তার জালে বিশালাকৃতির এই পাঙাশটি ধরা পড়ে। পরে দুপুরে মাছটি মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে মমিন তালুকদারের আড়তে নিয়ে আসা হলে স্থানীয় উৎসুক জনতা একনজর দেখতে ভিড় জমান। পরে প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে নিলামে মোট ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার।
জেলে আরিফ মাঝি বলেন, চলতি মৌসুমে নদীতে মাছের দেখা কম মিলছিল। সকালে জাল গুটিয়ে তোলার সময় বিশাল এই পাঙাশটি দেখতে পাই। ঘাটে আনার পর বেশ ভালো দামেই মাছটি বিক্রি করতে পেরেছি।
মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার জানান, বড় সাইজের নদীর পাঙাশের প্রচুর চাহিদা রয়েছে। অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটি রাজধানী ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, "বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের সংকট থাকলেও মাঝে মধ্যেই জেলের জালে এমন বড় আকারের পাঙাশ ও কোরাল ধরা পড়ছে, যা জেলেদের জন্য স্বস্তিদায়ক। নদী রক্ষা ও অভয়াশ্রম সঠিকভাবে বজায় রাখা গেলে সামনে ইলিশসহ অন্যান্য প্রজাতির বড় মাছ আরও বেশি ধরা পড়বে।
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এমপি হাফিজ ইব্রাহিম
লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লালমোহন হা-মীম এর ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চূড়ান্ত নির্বাচিত
ডেঙ্গু ঠেকাতে লালমোহনের ৯ ইউনিয়নে মশা নিধন মেশিন বিতরণ
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত