অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু ঠেকাতে লালমোহনের ৯ ইউনিয়নে মশা নিধন মেশিন বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

লালমোহন প্রতিনিধি : ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও ইউনিয়ন পর্যায়ে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে ভোলার লালমোহনের ৯টি ইউনিয়নে মশা নিধন মেশিন দিয়েছে সরকার। 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নগুলোর গ্রাম পুলিশদের হাতে একটি করে মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামসহ ৯টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানান, বিতরণ করা মেশিনগুলো ব্যবহার করে গ্রাম পুলিশদের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে এ কার্যক্রম গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। তাই বসতবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানো প্রয়োজন।
ইউনিয়ন পর্যায় পর্যন্ত মশা নিধন কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতেও এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এমপি হাফিজ ইব্রাহিম

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এমপি হাফিজ ইব্রাহিম

লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লালমোহন হা-মীম এর ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চূড়ান্ত নির্বাচিত

লালমোহন হা-মীম এর ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চূড়ান্ত নির্বাচিত

মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়

মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

আরও...