বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫
৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার অন্তরালে একত্রিত হওয়ার চেষ্টা করছে। কোনো সুপ্ত কিংবা গুপ্ত সংগঠন যাতে ঐক্যবদ্ধ হয়ে সরকারের গৃহীত কর্মসূচি ব্যর্থ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
হাফিজ ইব্রাহিম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দৌলতখান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং গ্রাম পুলিশের সদস্যদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন।
দৌলতখান উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এমপি হাফিজ ইব্রাহিম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতখান ও বোরহানউদ্দিনবাসীর জন্য যে উপহার দিয়েছেন, আওয়ামী লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ক্ষমতায় থেকেও তা দিতে পারেনি। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা রয়েছে। বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের সেই চাহিদা পূরণে কাজ করবে।
এসময় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোলায় একদিনের সফরে আগামীকাল আসছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি
লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লালমোহন হা-মীম এর ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চূড়ান্ত নির্বাচিত
ডেঙ্গু ঠেকাতে লালমোহনের ৯ ইউনিয়নে মশা নিধন মেশিন বিতরণ
মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত