বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬
১৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) ভোলায় একদিনের সফর আসবেন।
প্রতিমন্ত্রীর সরকারি সফরসূচি রয়েছেন, ১৬ সেপ্টেম্বর দুপুর ২টায় তিনি বরিশাল থেকে স্পিডবোটযোগে ভোলার উদ্দেশে রওনা দিবেন।
তিনি বুধবার দুপুর ৩ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং জনকল্যাণ মূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদরকী ও সমন্বয়ের লক্ষে মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
এছাড়াও প্রতিমন্ত্রী ভোলা জেলা গণপূর্তের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে। ওই দিন সন্ধ্যায় ভোলা সার্কিট হাউসে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্ৰহন করবেন। রাতে তিনি ভোলায় অবস্থান করবেন ।
পরদিন ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টায় স্পিডবোটযোগে ভোলা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর বিকেল ৪টায় জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত