বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩০
৪০
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করণের বিষয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালের ওই সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সে যে দলেরই হোক এমনিক বিএনপিরও কেউ যদি হয়ে থাকে কোনো ছাড় নাই। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট বার্তা এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি পালন করছে এবং এটাই সর্বদা চলমান থাকবে।
বুধবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “ভোলার আইনশৃঙ্খলা অবনতি যেটা হয়েছে সেটাকে ঠিক করার জন্য যেসব হটস্পট আছে যেখানে ক্রাইম হয়, যেখানে হাট-বাজার আছে, সেগুলি আমরা নজরদারিতে নিয়ে আসব। সিসি ক্যামেরা লাগানো হবে। এ ব্যাপারে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বসে অন্যান্য ব্যক্তিবর্গ মিলে কোথায় কোথায় লাগাতে হবে একাজ কাল থেকে পরশুদিনের মধ্যে রেডি করবেন। ভোলার উন্নয় নিয়ে তিনি বলেন, ভোলায় আরো গ্যাস পাওয়া গেছে। গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও ভোলার উন্নয়নের সামগ্রিকভাবে যেটা আগে করার দরকার সেটা পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিবো। এছাড়াও প্রধানমন্ত্রী এসকল উন্নয়নে অগ্রাধিকার দিবেন।
এছাড়াও ভোলার যারা সংসদ সদস্যরা আছেন তাদের সাথে আলাপ করে কী কী প্রকল্প পাইপলাইনে আছে, সেগুলিকে কীভাবে গতিশীলতা আনা যায়, কত দ্রুত বাস্তবায়নের কাজ করা যায়, আমরা একসাথে কাজ করবো।
সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ মো. হাফিজ ইব্রাহিম। বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়া তিনি গণপূর্ত অফিস পরিদর্শন করেন এবং রাতে জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি
জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত