অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩

লালমোহনে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯

remove_red_eye

২১

লালমোহন প্রতিনিধি : একটি প্রজন্মকে রাসূলের সিরাত শিখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উত্তর বাজার বায়তুল রেদোয়ান জামে মসজিদের আয়োজনে ১মাস ব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত সিরাত প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে ওই বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরুষ্কার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন-লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান বাবুল পাটওয়ারী,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম মজুমদার,আব্দুস সামাদ স্যার, মোশারফ হোসেন মতিন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম হাওলাদার, অত্র মসজিদের খতিব মুফতি শরীফ মাহমুদ ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: মিজানসহ আরো অনেকেই।

উল্লেখ্য, সিরাত প্রতিযোগিতা ২০২৬, গত ১৩ই আগস্ট থেকে সকল হাই স্কুল এবং প্রাইমারিতে ৯ শত প্রশ্ন উত্তর সহ শীট প্রদান করে ১ মাস প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে লালমোহন উপজেলার ৩৪ টি স্কুলের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে গ্রুপ-(এ) পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী। এবং গ্রুপ-(বি) অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত ৪৫০ জন শিক্ষর্থী রেজিস্ট্রেশন করে। গত ১১ সেপ্টেম্বর ৯ শত প্রশ্ন থেকে ১শত নম্বরের পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৩০৩ জন শিক্ষর্থী। এদের মধ্যে ৫০জন বিজয়ী হয়।

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

আরও...