অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক ১৪৩৩


পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯

remove_red_eye

৪০

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সানায়ে তাকাইচি জানান, দুই দেশের সহযোগিতার মূল ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একমত হয়ে উদ্যোগটিকে ‘সমৃদ্ধি ভাগাভাগি করার বিগ-বি’ হিসেবে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ত্বরান্বিত করতে দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করার ওপর গুরুত্ব দেন জাপানের প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার তাগিদ দেন তিনি।

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে নিকট ভবিষ্যতে বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর কথাও জানান সানায়ে তাকাইচি। তিনি বলেন, দুই দেশের নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।

এগুলো হলো আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মনীতি প্রণয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।

অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা খাতেও বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

এ ছাড়া সরকারি নিরাপত্তা সহায়তা এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার অঙ্গীকার করেন সানায়ে তাকাইচি।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে যুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠক শেষে জাপান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যৎমুখী এই কৌশলগত অংশীদারত্বের অধীনে দুই দেশ একসঙ্গে শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে নতুন দিগন্তে এগিয়ে যাবে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। এ সময় তারেক রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়।

 





চরফ্যাশনে দুই বিদ্যালয়ে তালা, শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাননি ইউএনও

চরফ্যাশনে দুই বিদ্যালয়ে তালা, শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাননি ইউএনও

মনপুরার দুই শতাধিক ট্রলার সাগরে, মা ইলিশ শিকারের অভিযোগ

মনপুরার দুই শতাধিক ট্রলার সাগরে, মা ইলিশ শিকারের অভিযোগ

মনপুরায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাজনৈতিক কর্মসূচিতে ফ্যাসিবাদ উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী

রাজনৈতিক কর্মসূচিতে ফ্যাসিবাদ উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অগ্রবাহিনী হয়েছে যুবদল: রিজভী

সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অগ্রবাহিনী হয়েছে যুবদল: রিজভী

বাংলাদেশে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ

বাংলাদেশে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ

আরও...