মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৬ রাত ০৯:০০
৯৩
মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় মা ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই দিনের আলোতে মেঘনা নদীতে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মনপুরার চারপাশের নদীতে শত শত মাছ ধরার নৌকা ও ফিশিং বোট চলাচল করতে দেখা গেছে।
এ সময় মৎস্য বিভাগের কার্যকর তদারকি ও অভিযান না থাকার অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা।
স্থানীয় জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালীন সময়েই অনেক ফিশিং বোট নদীতে মাছ শিকার করছে। তবে এসব নৌকার বিরুদ্ধে মৎস্য বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না।
মনপুরার জনতা ঘাটের বাসিন্দা রফিক মাঝি বলেন,আমাদের এই ঘাটে ৭০ থেকে ৮০টি ফিশিং বোট ছিল। নিষেধাজ্ঞার মাঝামাঝি সময়ে সেগুলোর অনেকগুলো মাছ শিকারের জন্য সাগরে চলে গেছে।
লতাখালী এলাকার বাসিন্দা মুজাম্মেল মাঝি বলেন,সকাল থেকে নিষেধাজ্ঞা চলার মধ্যেই শত শত নৌকায় মাছ ধরা হচ্ছে। মৎস্য কর্মকর্তারা টহল দেন না। তাঁদের টাকা দিলে তাঁরা চুপ করে থাকেন বলে আমাদের অভিযোগ।
তালতলা স্লুইসগেট এলাকার বাসিন্দা নিরব মাঝি জানান, নিষেধাজ্ঞা শুরুর পাঁচ দিন পর থেকেই তাঁদের ঘাটের অসংখ্য বোট নদীতে মাছ শিকারে চলে যায়। এসব বোট বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘাটে ফিরবে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, এত দিনেও এসব বোটের বিরুদ্ধে মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয়নি।
নিরব মাঝি আরও বলেন,নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি। অথচ বৃহস্পতিবার সকাল থেকেই শত শত নৌকা মাছ শিকার করছে। কিন্তু মৎস্য অফিসের কাউকে মাঠে দেখা যাচ্ছে না।
এদিকে, নিষেধাজ্ঞার মধ্যে অবাধে মা ইলিশ শিকারের অভিযোগ এবং মৎস্য বিভাগের তদারকির বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার অপু বলেন,মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবাধে মাছ শিকারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত