অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে ইউএনও ও বিএনপি নেতাদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১৪১

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু মিয়ার নেতৃত্বে এ কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির অংশ হিসেবে তজুমদ্দিন পাটোয়ারী বাজার ও কালীমন্দিরের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তাঁরা। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন দিদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, তজুমদ্দিন বাজার কমিটির সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হাওলাদার, ফরিদ, দিপু, জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অন্যদিকে, কালীমন্দির এলাকায় মন্দিরের সভাপতি নজরুল ইসলাম কামালের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্দিরের সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাঁদের মধ্যে রতনেশ্বর, অসীম বর্ণিক ও কৃষ্ণসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দিরের আশপাশ, পুকুর-ডোবা এবং বাড়িঘরের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

সামাজিক সম্প্রীতি ও সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...