অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তথ্যমন্ত্রী পার্থের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ রাত ০৮:১৩

remove_red_eye

১২৬

বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি শত শত মানুষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) ভোলা সদর উপজেলার তিনটি ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জংশন বাজার সংলগ্ন মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

‘সবার জন্য সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে দূরদূরান্ত থেকে ছুটে আসেন নারী-পুরুষ, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

অর্থাভাবে কিংবা দূরত্বের কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এমন উদ্যোগ যেন স্বস্তির নতুন বার্তা নিয়ে এসেছে। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...