অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় শুরু হয়েছে শীতের আমেজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৪

remove_red_eye

২২৫

আজ শনিবার সকালে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস 

হাসনাইন আহমেদ মুন্না : দক্ষিণের জেলা ভোলায় গত কয়েকদিন ধরে শুরু হয়েছে শীতের আমেজ। ভোরের শিশির ভেজা সবুজ প্রকৃতি শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। ভোরবেলা ও সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে উপকূলের এই জেলায়। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই মোটা পোশাক  গায়ে জড়িয়ে বের হচ্ছেন বাহিরে। রাত বাড়ার সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। তবে শহরের তুলনায় চরাঞ্চল, গ্রামগঞ্জসহ নদী তীরবর্তী এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি লক্ষ্য করা গেছে। 
শহরের কালিবাড়ি সড়কের নাঈম হোসেন ও হাসনাত জয়  বলেন, গত ২-৩ দিন ধরে ভোলায় শীতের হিমেল আবহাওয়া বিরাজ করছে। ভোরের দিকে চারপাশ শিশিরে সিক্ত  হয়ে রয়। সন্ধ্যার পর বাহিরে শীতের কাপড় পরে বেরোতে হয়। 
এদিকে শীতের আগমনী বার্তার সাথে সাথে শহরের বিভিন্ন পাড়া মহল্লা ও বাজারগুলোতে শীতের ঐতিহ্য ভাপা পিঠাসহ হরেক রকম পিঠা বিক্রি করতে দেখা যাচ্ছে  মৌসুমী বিক্রেতাদের। ফুটপাত সহ বিভিন্ন বিপণী-বিতান গুলোতে শীতের পোশাকের পশরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে শীতের খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। 
ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ইতিমধ্যে ভোলায় শীতের প্রভাব শুরু হয়ে গেছে। শনিবার ভোর ৬ টায় এখানে ১৮দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমে আসবে বলে জানান তিনি।





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...