অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৬ রাত ১০:৩৩

remove_red_eye

৮০

বাংলার কণ্ঠ ডেস্ক : ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজিবুল্লাহ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা মো. গোলাম মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ঘাম ও শ্রমে দেশের উন্নয়নের চাকা সচল থাকলেও আজও অনেক শ্রমিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সময়মতো বেতন-ভাতা প্রদান এবং কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মালিক-শ্রমিকের মধ্যে ন্যায়ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ শ্রমবান্ধব সমাজ গড়ে তুলতে হবে।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা : সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব নূরুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা মো. আনোয়ার হোসেন এবং সেক্রেটারি হিসেবে মাওলানা ইব্রাহিম আল মাহমুদকে মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...