অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৭

remove_red_eye

৬১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।
এ সময় তিনি অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাসিন্দা মৃত কয়ছর আহাম্মদের ছেলে আব্দুল মোতালেব তাকে এবং তার প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন।
অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, প্রকাশিত ভিডিওতে উত্থাপিত অভিযোগ ও বর্ণিত ঘটনার সঙ্গে তার এবং প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। 
তিনি আরও বলেন, আমি সব সময় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সত্যতা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হোক। যদি কোনো অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছি। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে কেনো এমন অভিযোগ ও অপপ্রচার চালানো হয়েছে, তা খতিয়ে দেখে আব্দুল মোতালেবকে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানান অধ্যক্ষ মো. রুহুল আমিন। 
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় সাংবাদিকদের উদ্দেশে রুহুল আমিন বলেন, প্রকৃত ঘটনা ও তার বক্তব্য জনসাধারণের সামনে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন, যাতে কেউ মিথ্যা তথ্য বা অপপ্রচারের শিকার না হন।

 





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...