দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৯
৫২
কাজী জামাল, দৌলতখান প্রতিনিধি : এক সময় গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যেতেন পোস্টম্যান। কাঁধে চিঠির বস্তা, হাতে লম্বা লাঠি। দূর থেকে তার হাঁক শোনা গেলেই ছুটে আসতো ছোট-বড় সবাই। চিঠি মানেই ছিল আনন্দ, চিঠি মানেই ছিল প্রিয়জনের খবর।
বিভিন্ন বাজারে, স্কুলের সামনে, বটতলায় কিংবা ইউনিয়ন পরিষদের সামনে লাল রঙের চিঠির বাক্স থাকতো। লোকজন সেখানে চিঠি ফেলতো। পিয়ন এসে সেই বাক্স থেকে চিঠি সংগ্রহ করে নিয়ে যেতো। আবার বাড়ি বাড়ি গিয়ে চিঠি বিলি করতো।
প্রবাসী ছেলের চিঠি, মেয়ের শ্বশুরবাড়ির খবর, চাকরির নিয়োগপত্র, পরীক্ষার ফলাফল সব আসতো এই চিঠির মাধ্যমে। চিঠি পেয়ে মায়ের চোখে জল, বাবার মুখে হাসি এমন দৃশ্য ছিল গ্রাম বাংলার চিরচেনা ছবি।
কিন্তু কালের বিবর্তনে সেই দিন এখন আর নেই। মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো আসার পর চিঠির ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। গ্রামের চিঠির বাক্সগুলো এখন মরিচা ধরে পড়ে আছে, অনেক জায়গায় ভেঙে গেছে। পিয়নের কাঁধে আর চিঠির বস্তা দেখা যায় না, হাতে লাঠি নিয়েও আর হাঁটতে দেখা যায় না।
দৌলতখানের প্রবীণ শ্রেষ্ট শিক্ষক আলী হোসেন বলেন, চিঠির মধ্যে যে ভালোবাসা আর আবেগ ছিল, তা কিন্তু মোবাইলের মেসেজে নেই।
চিঠি পড়ার মধ্যে একটা আবেগ ছিল, মান অভিমান ছিল, চিঠি বারবার পড়া যেত, যত্ন করে রাখা যেত। এখন সবকিছু মুহূর্তেই আসে, মুহূর্তেই হারিয়ে যায়।
গ্রাম বাংলার ঐতিহ্য পোস্টম্যান, চিঠির বাক্স আর তার কাঁধের লাঠি আজ শুধুই স্মৃতি হয়ে আছে।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত