আনোয়ার হোসেন
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৩
২৯
আনোয়ার হোসেন : কাকার সাথে আমার পরিচয় বা সম্পর্ক দোকান ভাড়া নেয়ার পর থেকে। ভোলা সদর রোডের মহাজনপট্টি এলাকায় দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকা অফিসের নিচের তলা ভাড়া নিয়ে সিরামিকস এর ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি আমি। ওই ঘর কাকার নিজের। আমি তার সন্তানের মত। কাকাও আমাকে সন্তানের মতই স্নেহ করতেন। আমার দোকানের পিছনে দোতলায় পত্রিকা অফিস। তাই কাকা পত্রিকা অফিসে আসলে মাঝে মধ্যে আমার দোকানে বসতেন। আমার দেখা মতে উনি এমন একজন মানুষ ছিলেন কারো সম্পদ বা কারো কিছুর প্রতি উনার কোন লোভ ছিল না। খুবই দাঁনশিল এবং অত্যন্ত সৎ ছিলেন। আমি অনেক দিন অনেকবার অনুরোধ করেছিলাম যে, কাকা আপনি আমার ক্যাশের চেয়ারে বসেন। কিন্তু উনি আমার মাথায় হাত ভুলিয়ে বলতেন, বাবা এটা তোমার চেয়ার। তুমি বসো। আমি তোমার প্রতি খুশি আছি। প্রায় সময় কাকা দোকানে বসলে আমি চা খাওয়াতাম। এসময় কাকার শৈশব, খেলোয়ার জীবন, জীবনের নানা সংগ্রাম, ৭০ এর ঘর্ণিঝড়, তাদের সেই সময়ের সাংবাদিকতার ইতিহাস, এমন নানন বিষয় আমার সাথে শেয়ার করতেন। কথা প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন। একজন পিতা যেমন তার সন্তানকে উপদেশ দেন। কাকাও আমাকে সেই রকম উপদেশ দিতেন।
ধীরে ধীরে কাকার সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে লাগলো। এক পর্যায়ে আমি আমি কাকার স্টেডিয়াম সড়কের বাড়িতে বাসা ভাড়া নিলাম। এরপর থেকেতো আমি বাড়ি লোক হয়ে গেলাম। হঠাৎ একদিন রাতে কাকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই রাতে আমিও হাসপাতালে ছুটে গেলাম। হাসিব ভাই, কাকার দুই কন্যা, দুই জামাতাসহ অনেকেই উপস্থিত ছিলেন। আমিও কাকার সাথে ছিলাম। কিছুক্ষণ পরপরই কাকা বলতেন, আনোয়ার আমাকে একটু শক্ত করে ধরে রাখো। আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করেন, তখন আমার খুব কান্না চলে আসে। সবার সামনে কান্নাও করতে পারছিনা। লুকিয়ে চোখ মুছলাম।
দুই দিন পর আবারও রাতের বেলা কাকা অসুস্থ হয়ে পড়লেন। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য কাকাকে ঢাকায় নেওয়া হলো। সেখান থেকে কাকা আর ফিরলেন না। হ্যা, ফিরেছিলেন, তবে লাশবাহী গাড়িতে। লুকিয়ে লুকিয়ে অনেক কেঁদেছি। এখনো কাকার কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়। পিতার মত এত আদর স্নেহ আমায় কে আর করবেন ! এক বছর হয়ে গেলো। এখনো প্রায় সমই নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ ! আমার কাকাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ! আমিন, কাকার স্মৃতিগুলো আমি ভুলতে পারবো না, চির অমর হোক আমার জন্যা কাকার দেয়া উপদেশগুলো।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত