অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা প্রেসক্লাব ভবন নির্মাণে হাবিবুর রহমানের অবদান স্মরণীয়


নিজাম উদ্দিন আহমেদ

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬

remove_red_eye

৪০

নিজাম উদ্দিন আহমেদ : ষাটের দশকের মাঝামাঝি অর্থাৎ স্বাধীনতার আগ থেকেই সাংবাদিক হাবিবুর রহমানের সাথে আমার পরিচয়। আমরা দ্বীপজেলা ভোলার মানুষ। দীর্ঘদিন আমরা একসাথে চলেছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হলে থাকতেন। আমিও তখন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমি ইত্তেফাকে কাজ করেছি। হাবিবুর রহমান কাজ করেছেন পূর্বদেশ পত্রিকায়। হাবিবুর রহমান বয়সে আমার চেয়ে বড়। তাই তাকে আমি হাবিব ভাই বলেই সম্বোধন করতাম। তিনিও আমাকে আপনি করেই সম্বোধন করতেন। তিনি আমাকে অত্যন্ত সম্মান করতেন। আমিও তাকে খুবই সম্মান করতাম। আমাদের মধ্যে পারস্পরিক একটা শ্রদ্ধার সম্পর্ক ছিল।
স্বাধীনতার পরে আমি নিজের পত্রিকা মুক্তিবাণী বের করি। হাবিব সাহেব তখন ভোলায় চলে গেছেন এবং দ্বীপ জেলা ভোলায় সাংবাদিকতা করছেন। পরবর্তীতে তিনি নিজের পত্রিকা দৈনিক বাংলার কণ্ঠ বের করেছেন। এই পত্রিকাটি এখনো ধারাবাহিকভাবে বের হচ্ছে। মফস্বল শহর থেকে দীর্ঘ তিন দশক ধরে একটি দৈনিক পত্রিকা  বের করা অত্যন্ত কঠিন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে হাবিবুর রহমান পত্রিকাটি নিয়মিত প্রকাশ করেছেন। এখন তার ছেলে হাসিব রহমান পত্রিকাটি বের করছে।

দ্বীপ জেলা ভোলায় সাংবাদিকতার ইতিহাসে হাবিবুর রহমান একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। ভোলায় সাংবাদিকতার বিকাশে হাবিব সাহেবের অবদান অনেক বেশি। তিনি জেলার অনেক সাংবাদিককে গড়ে তুলেছেন। তাদেরকে একত্রিত করতে পেরেছেন। তাকে কেন্দ্র করে একঝাঁক নবীন তরুণ সাংবাদিকের একটি বলয় গড়ে উঠেছিল। সাংবাদিকদের সুখে দু:খে পাশে থেকেছেন। 
হাবিব সাহেবের সবচেয়ে বড় অবদান ভোলা প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণ। তখন হাবিবুর রহমান ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এবং সামস উল আলম মিঠু সম্পাদক। মিঠুকে সাথে নিয়ে হাবিব সাহেব ২০১১ সালের কোন একদিন আমার কাছে আসেন। এসে বলেন, জেলা পরিষদ থেকে কিছু টাকা পেয়েছেন প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য। তা দিয়ে আধুনিক ভবন নির্মাণ সম্ভব নয়। আমি জানতে চাইলাম আপনারা কী করতে চান ? তখন হাবিব ভাই বললেন তারা অত্যাধুনিক একটা ভবন নির্মাণ করতে চান। আর সেটা নির্মাণে আমি তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি। হাবিব ভাই প্রেসক্লাবের ভবন নিয়ে তার স্বপ্নের কথা বললেন। তিনি চাচ্ছেন অত্যাধুনিক দৃষ্টিনন্দন একটি ভবন হবে। সেখানে আধুনিক মানের হলরুম থাকবে। লাইব্রেরি থাকবে। আপনার নামে অডিটরিয়াম হবে। সেমতে একটি চুক্তিও করে পাঠালেন। সিনিয়র জুনিয়র সাংবাদিকদের আড্ডার জন্য পৃথক রুম থাকবে। খেলাধুলার ব্যবস্থা থাকবে। পাশাপাশি হলরুম ভাড়া হবে। তাছাড়া ভবনের বিভিন্ন ইউনিট ভাড়া দিয়ে সেই আয় থেকে প্রেসক্লাবের ব্যয়ভার বহন করা হবে। যেহেতু আমি সাংবাদিক সেহেতু আমার কাছে তাদের এটা দাবি- আমি যেন ভবনটি নির্মাণের দায়িত্ব নেই। তখন আমি রাজি হয়ে গেলাম। আমি ব্যবসায়ী হলেও মূলত আমি একজন সাংবাদিক মানুষ। সাংবাদিকতার পথ ধরেই আজকে আমি বর্তমান অবস্থানে পৌঁছেছি। আমি ভাবলাম, আমার জন্মভূমি ভোলার জন্য, ভোলার মানুষের জন্যতো মহান আল্লাহ তায়ালাতো আমকে দিয়ে মসজিদ করিয়েছেন। হাসপাতাল করিয়েছেন। বৃদ্ধাশ্রম করিয়েছেন। এবার সাংবাদিকদের জন্য একটা কিছু করি। সেই ভাবনা থেকে আমি বর্তমান পাঁচতলা প্রেসক্লাব ভবন নির্মাণ করি। বাংলাদেশের কোথাও এমন পাঁচতলা ভবন বিশিষ্ট প্রেসক্লাব নেই। প্রেসক্লাব ভবন আমি করেছি ঠিকই। কিন্তু এর মূল উদ্যোক্তা ছিলেন হাবিব ভাই। তিনি আমাকে না ধরলে এই পাঁচতলা ভবন হতো না। তার কথাতেই আমি রাজি হয়েছি। এই ভবন নির্মাণের পুরা কৃতীত্ব সাংবাদিক হাবিবুর রহমানের। এ কথা অস্বীকার করার উপায় নেই। আজ হাবিব ভাই আমাদের মাঝে নেই। একদিন আমরাও থাকবো না। থাকবে এই প্রেসক্লাব। থাকবে সাংবাদিকরা। পুরাতনরা চলে যাবেন। নতুনরা আসবেন। এটাই জগতের চিরায়ত নিয়ম। তবে যতদিন এই ভোলা প্রেসক্লাব ভবন থাকবে ততদিন সাংবাদিক হাবিবুর রহমানের অবদান মনে রাখবেন সাংবাদিকরা। এটাই আমাদের প্রত্যাশা। হাবিব ভাইর মৃত্যুবার্ষিকীতে তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি তার কাজের মধ্য দিয়ে ভোলায় অমর হয়ে থাকবেন। তার পত্রিকাটি যেন দীর্ঘদিন বেঁচে থাকে। তার পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ, হাবিব ভাইর স্মৃতির আকর দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকাটি যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। 

 

[লেখক: চেয়ারম্যান,নিজাম হাসিনা ফাউন্ডেশন ও বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক ]


মো : ইয়ামিন



জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...