অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


সাংবাদিক হাবিবুর রহমান ছিলেন অভিজ্ঞতার এক নির্ভরযোগ্য ঠিকানা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮

remove_red_eye

৪৩

হাসনাইন আহমেদ মুন্না : বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ভোলার জনপ্রিয় “দৈনিক বাংলার কন্ঠ” পত্রিকার সম্পাদক এম, হাবিবুর রহমান সাংবাদিকতার অঙ্গনে যে ভূমিকা রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করার মতন। গণমাধ্যমের সাথে নিবিড় সম্পৃক্ততায় অর্ধশত বছরেরও বেশি সময়ের একটি বর্ণাঢ্য গৌরবময় পথ চলার ইতিহাস এম. হাবিবুর রহমান। তিনি ছিলেন সাংবাদিক সমাজের অভিজ্ঞতার এক নির্ভরযোগ্য ঠিকানা, এক বিশাল জ্ঞান ভাণ্ডার।  
একজন মানুষ তার মেধা, মনন, জ্ঞান ও প্রজ্ঞায় কতটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে, তা সব সময় তার জীবদ্দশায় বোঝা যায় না। কখনো তার অনুপস্থিতিই তার গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে শেখায়। প্রকৃতির নিয়মে মানুষের পথচলা থেমে গেলেও গুণী মানুষের অস্তিত্ব কেবল শারীরিক অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। তাদের পরিচয় ছড়িয়ে থাকে তাদের কর্মে, স্মৃতিতে, মানুষের ভালোবাসা ও ইতিহাসের পাতায়। 
আজ এম হাবিবুর রহমান আমাদের মাঝে নেই, নেই তার উপস্থিতি। সুযোগ নেই তার সাথে আর কথা বলার। তবুও তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে রয়েছেন আমাদের মাঝে। আজও প্রতিদিন সকালে তার সেই অতি ভালোবাসার স্থানীয় পত্রিকা ’ দৈনিক বাংলার কন্ঠ ’  পৌঁছে যায় মানুষের দরজায়। তিনি সাংবাদিকতার মাধ্যমে সমাজ, মানুষ ও সময়ের নানা বাস্তবতাকে তুলে ধরার যে দায়িত্ব পালন করেছেন, তা ভোলার গণমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন সাংবাদিক বা সম্পাদকই ছিলেন না, ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন প্রগতিশীল মানুষ। 
এভাবেই মানুষ তার ভালো কর্মের মাঝে বেঁচে থাকেন যুগ যুগ ধরে। তাকে খুব কাছ থেকে দেখেছিলাম আমি। দেখেছি কত অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। তার ছিলো আঘাদ পাণ্ডিত্য। এছাড়া তিনি ছিলেন প্রচণ্ড বিনয়ী একজন মানুষ। বিনয় যে আসলে কত বড় শক্তি তা তাকে দেখে বুঝে ছিলাম। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী তাকে শ্রদ্ধার সাথে স্যার বলে সম্বোধন করতেন। একজন আলোকিত মানুষ ছিলেন অনন্য গুণাবলীর অধিকারী এম হাবিবুর রহমান। তাকে হারিয়ে শুধু তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতি হয়েছে গোটা সমাজের। 
আজ এই গুণী মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকীতে শুধু শোক নয়, বরং তার জীবন ও কর্মের প্রতি বিনম্র  শ্রদ্ধা জানাই। স্থানীয় সাংবাদিকতায় এম. হাবিবুর রহমান আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন এই প্রত্যাশা রইল। মহান আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন। আমিন!

[ লেখক: সাংবাদিক ]


মো : ইয়ামিন



জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...