অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ রাত ১০:০২

remove_red_eye

৪৭

পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। 
মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এই সময় অন্য ইউনিয়নের বাসিন্দাকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের টিসিবি ডিলারশিপ দেওয়ার যৌক্তিকতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। তারা দক্ষিণ সাকুচিয়ার বাসিন্দাকে টিসিবি ডিলার নিয়োগের দাবী করেন। 
বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান,গত সোমবার (২৩ নভেম্বর) ওই ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণের কথা থাকলেও গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনকে পণ্য দিয়ে বাকি মালামাল সরিয়ে নিয়ে টিসিবির ডিলার নবজাম হুচুর। এই সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীরা খালি হাতে বাড়ি ফিরে যান। 
অভিযোগের বিষয়ে টিসিবি পণ্য বিকরণের দায়িত্বে ডিলার ‘নিজাম ট্রেডার্স’-এর প্রোপাইটর মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে।
তিনি আরও দাবি করেন, আমি সরকারি নিয়ম মেনেই ডিলারশিপ পেয়েছি এবং কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সাথে জড়িত নই। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মাঝেই বরাদ্দকৃত সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।
এ বিষয়ে জানতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...