অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯

remove_red_eye

৫৪

 জার্সি উন্মোচন ও দল ঘোষণা

আমিনুল ইসলাম : ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর বিভাগীয় পর্যায়ে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ভোলা জেলা ক্রিকেট দল। টুর্নামেন্টকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাইফুল ইসলাম। এ সময় দলের জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মুনতাসির আলম চৌধুরী রবিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম, বিসিবির ভোলা জেলা কোচ ইমরান হোসেন, দলের ব্যবস্থাপক মো. মহিউদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আগামী ২৭ নভেম্বর পটুয়াখালী জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের প্রথম ম্যাচে বাঘেরহাট জেলা দলের মুখোমুখি হবে ভোলা জেলা দল। প্রতিযোগিতায় ভালো ফল অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ভোলার ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সংশ্লিষ্টরা মনে করছেন, বয়সভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দলের তরুণ ক্রিকেটাররা জানান, এ প্রতিযোগিতা নিজেদের প্রতিভা ও সামর্থ্য প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সর্বোচ্চ পারফরম্যান্সের মাধ্যমে ভোলা জেলার সাফল্য অর্জন এবং পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা তাঁদের।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...