বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫০
৩২
বাংলার কণ্ঠ ডেস্ক : দীর্ঘদিনের স্বপ্ন পূরণ ও পরিবারের ইচ্ছায় হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে নববধূ মারজিয়া আক্তার মীম কে নিয়ে আসলেন মোঃ শাহীন ফকির নামে ফ্রান্স প্রবাসী এক যুবক।
প্রবাসী মো. শাহিন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের মো. সিরাজের ছেলে। সে দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে নিজস্ব বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ের পর থেকেই শাহিনের স্বপ্ন ছিল, স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসবেন। একই স্বপ্ন ছিল তাঁর বাবা-মায়েরও।
সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে হেলিকপ্টার যোগে অবতরণ করেন নবদম্পতি।
শাহিনের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার তাঁদের আসার পরিকল্পনা ছিল। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে আকাশপথে বিধিনিষেধ থাকায় সেদিন আসা সম্ভব হয়নি। তাই এক দিন পিছিয়ে আজ বুধবার নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি অবতরণ করে। তার এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয় বাড়তি কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারে নববধূর আগমনের দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যেও দেখা যায় আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকের কাছে এটি ছিল বিয়ের অনুষ্ঠানে এক নতুন অভিজ্ঞতা।
নিজের এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে শাহিন ফকির বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”
এদিকে, হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই নববধূকে একনজর দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় করেন। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নবদম্পতিকে স্বাগত জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মোঃ শরীফ, নোমান ও ফরিদ সহ অনেকে জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার আসতে দেখা যায় না। তাই হেলিকপ্টারে নববধূ আসার খবর শুনে তাঁরা দেখতে ছুটে এসেছেন। এমন ব্যতিক্রমী আয়োজনে তাঁদেরও বেশ আনন্দ লাগছে।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত