বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫২
২৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সাবেক শিক্ষার্থী ও তরুণ শিল্প-উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাদ আসর জানাজার নামাজ শেষে পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর আকস্মিক মৃত্যুতে ভোলার শিক্ষাঙ্গন, ব্যবসায়ী মহল ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজিজুল ইসলাম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর সহপাঠী ভোলা দারুল হাদিস আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, শাহরিয়ার, প্রধান শিক্ষ মো: শাহাবুদ্দিনসহ তাঁর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল নেক আমল কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করেন।
তাঁরা বলেন, আজিজুল ইসলাম আজিজের আকস্মিক মৃত্যুতে তাঁরা একজন প্রিয় সহপাঠী ও গুণী মানুষকে হারিয়েছেন। তাঁর স্মৃতি সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত