অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭

remove_red_eye

২৯

এআর সোয়েব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং মেরিন ফিশারিজ প্রকল্পের সাবেক কর্মকর্তা সায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। এ সময় উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন লিখন কুমার শীল।
এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ ও খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়। প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করেন প্রাণিসম্পদ উপসহকারী মিজানুর রহমান। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করা, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের পশু উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...