বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৫৯
৭০৫
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণবিধি অনুযায়ী প্রচার প্রচারণা, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি দুই পৌরসভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। নির্বাচনকালীন নিরাপত্তার জন্য পর্যাপ্ত র্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য মাঠে থাকবে। উভয় পৌরসভায় ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রার্থীদের সব ধরনের সহযোগিতার অনুরোধ জানান প্রশাসনের সর্বচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন কাকন, বোরহানউদ্দিন পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির, স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সালামসহ উভয় পৌরসভার সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ।
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত