বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২৮
৭১৩
বিশেষ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের নির্বাচনের ২০ দিন পর মনোনয়নপত্র বাতিল হওয়া ৬ জনের দায়ের করা মামলার সোমবার শুনানী শেষে আদালত প্রেসক্লাবের কমিটির কার্য়ক্রমের উপর নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন। এই আদেশে সন্তোষ প্রকাশ করেন ভোলার পেশাদার সাংবাদিকরা। ৩০ নভেম্বর ছিল প্রেসক্লাবের নির্বাচন । ওই নির্বাচনে ১১টি পদে ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেন। সহসভাপতি পদে দুই জন মনোনয়নপত্র জমা দেন নি। সাধারন সম্পাদক পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের সঙ্গে সাংবাদিকতার নিয়োগপত্র ও প্রেসক্লাবের সদস্য চাঁদা পরিশোধ না থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাছাইকালে বাতিল করেন নির্বাচন কমিশন। এরা হচ্ছেন সামস উল আলম মিঠু, নজরুল হক অনু, আল-আমিন শাহরিয়ার, ওমর ফারুক, হারুন অর রশিদ, শিমুল চৌধুরী, মোঃ মিজানুর রহমান । ৩০ নভেম্বর বিকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ১১ জনের নির্বাহী পরিষদের নাম ঘোষনা করেন। ফলাফল ঘোষনা শেষে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৩ জানুয়ারি কার্য নির্বাহী পরিষদের প্রথম সভায় ওই কমিটি আগামী দুই বছরের জন্য কর্ম-পরিকল্পনা ঘোষনা করেন। স্বাভাবিক নিয়মে যখন নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করছিলেন। ২০ জানুয়ারি হঠাৎ করে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ৬ জন পূনরায় নির্বাচন দাবি করে মামলা করেন আদালতে। একই সঙ্গে বর্তমান কমিটির কার্যক্রম বন্ধ রাখার জন্য আদালতে নিষেজ্ঞা চান। এ নিয়ে বিব্রত হন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। ১ জানুয়ারি সোমবার বর্তমান কমিটির পক্ষে ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সম্পাদক ও প্রেসক্লাব নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট নুরুল আমিন নুরন্নবী , সিনিয়র আইনজীবী এডভোকেট রবীন্দ্র নাথ দে, আইনজীবী অরিফুর রহমানসহ ১৫জন আইনজীবী অবস্থান নিয়ে শুনানীতে অংশ নেন। এ সময় বিজ্ঞ আইনজীবীরা প্রমানপত্র তুলে ধরে জানান, ঐতিহ্যবাহী ভোলা প্রসক্লাব পরিচালিত হবে প্রকৃত সাংবাদিকদের দ্বারা। যারা সাংবাদিকতায় নেই, যাদের নিয়োগপত্র নেই , যারা সদস্য চাঁদা পরিশোধ করেন না , তারা প্রেসক্লাব পরিচালনায় থাকতে পারেন না। তারা পরিবেশ বিনষ্ট করতে এই মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, মো: রাসেল তাদের পক্ষে সাফাই বক্তব্য দেন। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে পর্যালোচনা শেষে রায় প্রদান করেন। এ সময় বাদী পক্ষের এ্যাডক কমিটি গঠনের প্রস্তাবও বাতিল করে আদালত । এই আদেশে সন্তোষ প্রকাশ করেন ভোলার প্রকৃত পেশাদার সাংবাদিকরা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত