বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:২৮
৬৪৩
অচিন্ত্য মজুমদার/ এআর সোহেব চৌধুরী : পঞ্চম ধাপের ভোলার দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কার্যলয়ে ভোলা ও চরফ্যাশনে মেয়র-কাউন্সিলর ও সংরক্ষতি মহিলা কাউন্সিলরদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। এতে চরফ্যাশন পৌরসভা মেয়র পদে ৯ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির সিকদারের আয়কর রিটার্নের তথ্যে গরমিল ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মোঃ ইউসুফের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ৯৫ জন কাউন্সিলির ও সংরক্ষতি মহিলা কাউন্সিলরদের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতলি করা হয়। এর মধ্যে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব হাসান লিপু ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আজাদ উদ্দিন, ৬নং ওয়ার্ডের মো: সালাউদ্দিন, ৮নং ওয়ার্ডে মো: ছিদ্দিকুর রহমান মোক্তাদী ও ৯নং ওয়ার্ডের মো: আবদুল করিম মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয় ৷ অপরদিকে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম, নাজমা বেগম ও কামরুন্নাহার মনজুর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলা উদ্দিন আল মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে তথ্যে গরমিল থাকায় প্রাথমিকভাব এদের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীতা পূনরুদ্ধারে যথাযথ আপিলের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। এই দুই পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক