বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১২
৭২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তৃতীয় দিনে করোনার ভ্যাকসিনে টিকা নিলেন ৭৮৬ জন। জেলা ভোলা সদর উপজেলায় ৩০০ জন, দৌলতখান উপজেলার ১২০ জন, বোরহানউদ্দিন উপজেলায় ১২০ জন, তজুমদ্দিন উপজেলায় ২৬ জন, লালমোহন উপজেলায় ১২৪ জন, চরফ্যাশন উপজেলায় ৭৮ জন ও মনপুরা উপজেলায় ১৮ জন তৃতীয় দিনে করোনার ভ্যাকসিনে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন । যার মধ্য ৬৪৪ জন পুরুষ ও ১৪২ জন নারীরা করোনার ভ্যাকসিনে টিকা নিয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম।
মঙ্গলবার সকাল থেকেই ভোলা সদর হাসপাতাল সহ জেলার ৭ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বতফ‚র্ত ভাবে মানুষ স্ব শরীরে এসে বা অন লাইনে নিবন্ধন করে টিকা নিয়েছেন। তবে মহিলাদের টিকা নিতে তেমন দেখা না গেলেও পুলিশ সদস্য সহ সরকারি কর্মকতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।করোনা ভ্যাকসিন এর টিকা নিয়েছে এমন কয়েক জনের সাথে কথা বললে তার জানান, করোনা ভ্যাকসিন টিকা নিয়ে এখন পর্যন্ত ভাল আছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।
সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোজঁ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ভ্যকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। জেলায় ৭টি কেন্দ্রে ৮ টি বুথে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে।
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত