অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভালায় কৃষকদের মাঝে ৩৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৬৮৫

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলায় চলতি মৌসুমে কৃষি যান্ত্রিকীরণের লক্ষ্যে ৩৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম চলছে। একইসাথে ৩টি রিপার ও ১টি রাইস ট্রান্স প্লান্টার যন্ত্র বিতরণ করা হবে। ২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ ভাগ ভুর্তকী মূল্যে এসব কৃষি যন্ত্র কৃষকদের মাঝে তুলে দেয়া হচ্ছে।  এই প্রকল্পে সরকার ভুর্তকী দিচ্ছে প্রায় ৬ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার টাকা এবং কৃষক দিচ্ছে ২ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র  রবিবার  দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।
কৃষি অফিস জানায়, বরাদ্দকৃত কৃষি যন্ত্রের মধ্যে সদর উপজেলায় ৬ টা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ২ টি রিপার বরাদ্দ এসেছে। দৌলতখানে ৭ টি কম্বাইন্ড হারভেস্টার, বোরহানউদ্দিনে ৭টি কম্বাইন্ড হারভেস্টার, তজুমদ্দিনে কম্বাইন্ড হারভেস্টার ৩টি ও রাইস ট্রান্স প্লান্টার ১টি, লালমোহনে ৩টি কম্বাইন্ড হারভেস্টার ও ১টি রিপার মেশিন, চরফ্যাসনে ৫টি কম্বাইন্ড হারভেস্টার ও মনপুরায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৩টি বরাদ্দ এসেছে।
উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির  জানান, বরাদ্দকৃত কৃষি যন্ত্রের মধ্যে সদর উপজেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ হয়েছে ৪টি, দৌলতখানে কম্বাইন্ড হারভেস্টার ৪টি, বোরহানউদ্দিনে ৫টি কম্বাইন্ড হারভেস্টার, লালমোহনে ও মনপুরায় ২টি করে মোট ৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। গত ৭ এপ্রিল এসব কৃষি যন্ত্র বিতরণ শুরু হয়ে আগামী ১৫ তারিখের মধ্যে সমাপ্ত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ বলেন, মূলত ধান, গম, ভুট্রা ঝাড়াই, মাড়াই ও কাটা হয় এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনে। এছাড়া রিপার মেশিনে ধান মাড়াই ও রাইস ট্রান্স প্লান্টারে চারা রোপন করার কাজে ব্যবহার করা হয়। কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ঘন্টায় এক একর জমির ধান কাটা যায়। এতে খরচ হয় সর্বোচ্চ ৩ হাজার টাকা। আর শ্রমিক দিয়ে এক একর জমির ধান কাটতে খরচ হয় ১০ হাজার টাকা।
তিনি বলেন, কৃষিকে আধুনিকায়ন করার জন্যই সরকার ভুর্তকী মূল্যে এসব যন্ত্র দিচ্ছে। ফলে ধান কাটতে বা ঝাড়াই, মাড়াই অথবা রোপন করতে কৃষি শ্রমিক সংকটের সমস্যা আর থাকছেনা। যন্ত্রের মাধ্যমেই অল্প সময়ে কম খরচে অধিক জমির ধান কাটা বা রোপন সহজ হবে।
এদিকে সরকারিভাবে ৭০ ভাগ ভুর্তকী মূল্যে এসব কৃষি যন্ত্র বিতরণে আনন্দ প্রকাশ করেছে কৃষকরা। তারা বলছেন, এর মাধ্যমে শ্রমিক সংকট দূর হবে এবং সমৃদ্ধ হবে কৃষি শিল্প।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...