বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:৩৮
৫১৯
জুয়েল সাহা বিকাশ II ভোর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত ইলিশের আশার ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জাল ফেলেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশ। আর আশানারুপ ইলিশ না পেয়ে হতাশ হয়ে র্তীরে ফিরে আসছেন জেলেরা। যদি জেলেদের জালে দুই থেকে চারটি ইলিশ ধরা পরে তারও কোন কোন জেলেদের ট্ররারের তেলের খরচও উঠছেনা। নদীতে আশানারুপ ইলিশ শিকার করতে না পেরে জেলেদের দূরদিন চললেও আবার বিভিন্ন এনজিওর কিস্তির চাপে অনেক জেলে পালিয়ে বেড়াচ্ছেন।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি, রাজাপুর ইউনিয়নের জনতা বাজার ও ইলিশা ইউনিয়নের জংশন এলাকায় সরেজমিনে গিয়ে জেলেদের সাথে আলাপকালে তারা জানান এসব কথা।
ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে মোঃ সাব্বির মাঝি মোঃ হাসান মাঝি জানান, সকাল ৭/৮ টার দিকে আমরা ১৪ জন জেলে মাছ শিকার করতে নদীতে যাই। বিকেল পর্যন্ত নদীতে জাল বাইছি। ৪৫ লিটার ডিজেল পোরাইছি। প্রায় ৪ হাজার ৫শ’ টাকা খরচ হয়েছে। ছোট বড় মিলে ৮ টি ইলিশ পাইছি। তুলাতুলি ঘাটে নিয়ে ৩ হাজার টাকা বিক্রি করছি। তেলের দোকানে ১ হাজার টাকা দেনা হইছি।
তারা আরো জানান, বর্তমানে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে তেলের দোকানে দেনা হয়। এজন্য অনেক জেলে নদীতে মাছ শিকার করতে যাওয়া বন্ধ করে দিছে।
ইলিশা ইউনিয়নের জংশন এলাকার জেলে মোঃ ইউসুফ মাঝি জানান, অনেক দিন ধইরা নদীতে মাছ কম থাকার কারণে আমরা বউ বাচ্চা নিয়া তিন বেলাভাত খাইতে অনেক কষ্ট হয়। আমাগো এহন অনেক দুরদিন চলছে।
তুলাতুলি গ্রামের জেলে আব্দুল মালেক মাঝি জানান, প্রতিদিন নদীতে মাছ ধরতে যাই কিন্তু নদীতে মাছ নাই। গতকাল পাইছি মাত্র ১৫০ টাকা। আর সমিতির কিস্তি দিতে পারিনা। সমিতির কিস্তির লোকজন বাড়িতে আইয়ে টাকার আদায় করতে বউ বাড়ি থেকে অন্য বাড়িতে সরে গেছে। আমিও নদীর পারে পারে ঘুরে বেড়ায়। কি করমু আমরা গরীব মানুষ।
তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মোঃ ইউনুস জানান, জৈষ্ঠ্য মাস শেষে আষাঢ় মাস চলে আসছে। এখনও নদীতে জেলেরা ইলিশ পাচ্ছেনা। যার কারণে অনেক জেলে নদীতে ঠিকমত যাচ্ছে না। জেলেরা নদীতে ভালো মাছ না পাওয়ায় আমরা আড়তদাররা মাছ ক্রয়-বিক্রয় করতে পারছিনা। সারাদিন ঘাটে বসে থাকি ২০/৩০ টি মাছ ক্রয় করতে পারি। ঠিকমত বরিশাল ও ঢাকার মোকামে মাছ পাঠাতে পারি না।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন জানান, বর্তমানে জেলেদের জালে কাঙ্কিত ইলিশ মিলছে না। তবে বৃষ্টিপাত বাড়লে নদীতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও এসময় টা নদীতে প্রতি বছরই ইলিশের পরিমাণ কম থাকে। তবে আগস্ট থেকে ইলিশের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত