অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩


ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৬ রাত ০৯:৫৭

remove_red_eye

৩৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় বাবার সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নারী আইনজীবী অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা ও তার মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে সৎ ভাই ও স্বজনদের বিরুদ্ধে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার নবীপুর ইউনিয়নের আসমত আলী পণ্ডিত বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা-মেয়েকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাডভোকেট বন্যার অভিযোগ, অসুস্থ বাবাকে প্রভাবিত করে সৎ ভাইরা সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন। থানায় মুচলেকার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা হলেও রাতে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।
ভোলা সদর মডেল থানার ওসি বলেন, ঘটনাটি পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বন্যার সৎ ভাই রিয়াজ উদ্দিন নয়ন। তার দাবি, বন্যাই উল্টো তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন।