অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৫ই কার্তিক ১৪৩৩


একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩০

remove_red_eye

১৬৬

লালমোহন প্রতিনিধি : ৬০ বছরের বৃদ্ধ রোকেয়া বেগম। এক ছেলে ও ৩ কন্যার জননী। স্বামী মারা গেছেন বহু আগেই। ৩ কন্যার বিবাহ হওয়ার পর স্বামীর বাড়িতে থাকেন মেয়েরা। বৃদ্ধ মা স্বামীর ঘরেই থাকতেন। কিন্তু একমাত্র ছেলে বাবুল হাওলাদার ও তার স্ত্রী সাথী বেগমের অত্যাচারে স্বামীর ঘরে তাকে থাকতে না দিয়ে পাশে ছোট একটি ঘরে থাকতে দেয়া হয়েছে। বৃদ্ধ রোকেয়া বেগম ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের তোফাজ্জল হাওলাদারের স্ত্রী।
বিগত সরকারের আমলে একমাত্র ছেলে বাবুল হাওলাদার ও তার স্ত্রী সাথী বেগম তখন আওয়ামীলীগের নেতা নেত্রী ছিলেন। তাদের ভয়ে কেউ সাহস করে কিছু বলতে পারতেন না। বাবুল হাওলাদার নিজেও তখন একাধিকবার বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলেছেন । তখন একাধিক পত্রিকায় সন্তানের নির্যাতনে দেশেহারা হয়ে মায়ের মামলা দায়ের করার সংবাদ প্রচার হয়েছিলো। এক পর্যায়ে বৃদ্ধ মা লালমোহন থানায় ছেলের বিরুদ্ধে মামলা করলে তখন পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। 
বৃদ্ধ রোকেয়া বেগম জানান, গত ১৭ অক্টোবর বাবুল হাওলাদারের স্ত্রী সাথী বেগম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে। আমার মারধরের কথা শুনে মেয়ে রুনু বেগম আমাকে দেখতে গেলে সাথী বেগম তাকেও মারতে আসে এবং বিভিন্ন গালিগালাজ করে। আমি তাদের সাথে থাকিনা এবং আমাকে তারা ভরন পোষনও দেয় না। তারপরও আমার গায়ে প্রায়ই ছেলের বউ হাত তোলে। আমি এর উপযুক্ত বিচার চাই। 
বৃদ্ধ রোকেয়া বেগমের মেয়ে রুনু বেগম বলেন, মায়ের গায়ে হাত দিয়েছে শুনার পর আমি মাকে দেখতে যাই। তখন আমার ভাই এর স্ত্রী সাথী বেগম আমাকেও মারতে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তিন বোন বাবার সম্পত্তির মালিক। বাবা মারা গেছে প্রায় ২০ বছর হবে কিন্তু বাবার সম্পত্তিগুলো এখন পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে দেয়া হয়নি। আমার ভাইর স্ত্রী সাথী বেগমের অত্যাচারে ভাই আমাদের সম্পতিতো বুঝিয়ে দেয়নি উল্টো আমাদের সাথে কথাও বলেনা। আওয়ামীলীগ সরকারের আমলে তারা তখন নেতা ছিলো। ক্ষমতার দাপটে আমরা কোন বিচার পাইনি। এখন আবার অত্যাচার শুরু করেছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দেয়ার চক্রান্ত করছে। আমরা আমাদের বোনদের সম্পত্তি পেতে চাই এবং মায়ের গায়ে হাত তোলাসহ বিভিন্ন অত্যাচারের ব্যাপারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। 
এ ব্যাপারে সাথী বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার স্বামী বাবুল হাওলাদারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকাতে রয়েছি। তবে শুনেছি আমার বোনের ছেলেরা লালমোহন থেকে আমাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী ও মেয়েকে মেরেছে। 
লালমোহন থানার অফিসার ইনচার্জ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

আরও...