লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮
৬৪
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার তৈলদ্দিনের ছেলে আলী আজগর (৪০), মোহাম্মদ আলীর ছেলে লোকমান হোসেন (৪০), তাইজুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৪০) এবং আবুল কালামের ছেলে মো. জাকির (৩৫)।
এর আগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। পরে সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ে কেউ আইন অমান্য করে মাছ শিকারে নদীতে নামলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত