বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৩
৩১৮
রাঙ্গামাট বন বিভাগের প্রধান কার্যালয়ের আজ নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সকাল ১০টায় রাঙ্গামাটি বনবিভাগের প্রধান কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
এ সময় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কিউ এম মোঃ শাহজালাল মজুমদার, গণপূর্ত বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলসহ বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, সকলের সাথে আলাপ আলোচনা করে পার্বত্য চট্টগ্রামে নতুন করে বন সৃজন করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন পাহাড়ে প্রচুর সামাজিক বনায়ন ও মিশ্র ফল বাগান সৃষ্টি হয়েছে। আমরা চাই পরিবেশ রক্ষায় এ অঞ্চলে আরো বাগান সৃষ্টি হোক এজন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান মন্ত্রী।
উল্লে খ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থাযনে গণপূর্ত বিভাগ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বনবিভাগের এ নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করবে।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত