অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জাতির পিতার সমাধি সৌধে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩৫৪

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি)  প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।  
এসময় তিনি নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।
 ১১টায় নাটোর জেলা আওয়ামী লীগ ও আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথকভাবে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাটোর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান আইসিটি প্রতিমন্ত্রী।
শপথে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে একজন সাহসী সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করবো। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দেয়ার জন্য প্রস্তুত থাকবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি আদেশ নির্দেশ অক্ষরে-অক্ষরে পালনের জন্য প্রস্তুত থাকবো। হে আল্লাহ সর্বশক্তিমান, আমাকে এই শপথ রক্ষা এবং পালনের শক্তি দিন।
এর আগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসরকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রীসহ নাটোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
এসময় নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও নাটোর ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও সাবেক যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোরের  সংরক্ষিত  মহিলা আসনের এমপি রতœা চৌধুরী,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুনসহ নাটোর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতি মন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সুত্র বাসস





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...