অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৩৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আজ ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
বিকেলে সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগে ৫৭০ দশমিক ০৭ কোটি টাকা ব্যয়ে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২ হাজার ৭৬২ দশমিক ২৭ কোটি টাকা ব্যয়ে আরো ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা ময়মনসিংহ উৎসবের নগরীতে পরিণত হয়। পুরো শহরকে শেখ হাসিনার প্রতিকৃতি এবং রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন, ৫০ শয্যা বিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশাল উপজেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ১০০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন রক্ষা বাঁধ নির্মাণ, নতুন সদর উপজেলা পরিষদ হাসপাতাল, হালুয়াঘাটে গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন- শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ।
এছাড়াও, ভিত্তিপ্রস্তর স্থাপন করা উন্নয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরতœ- শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল, রোজী জামাল হল, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট ৫তলা ছাত্রী হোস্টেল ও বিদু্যুৎ বিতরণ ব্যবস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে ময়মনসিংহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত ১৪ বছরে জেলায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।
অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন ময়মনসিংহের সাধারণ মানুষ ভোগ করছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতাল থেকে ১০০০ শয্যায় উন্নীত করা ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি।
প্রধানমন্ত্রী ২০১৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ শয্যায় উন্নীত করেছেন।
শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গ, সুনামগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহের মানুষ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা ও চিকিৎসা সেবা পাচ্ছেন।
শেখ হাসিনা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং এবং ময়মনসিংহকে একটি বিভাগ ও সিটি কর্পোরেশন করার জন্য স্থানীয় জনগণের সব দাবি পূরণ করেছেন।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...