অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

আমাদের আন্দোলন ব্যর্থ হবে না : মেজর (অব:) হাফিজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ রাত ১০:১৫

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এই সরকার আতংকিত। তারা জানে তাদের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশে অত্যাচার নির্যাতন করে বেশী ক্ষমতায় থাকা যাবে না। বাংলাদেশে অতীতে কোন আন্দলন ব্যার্থ হয়নি। আমাদের আন্দোলন ব্যর্থ হবে না। অল্প সময়ের মধ্যেই এই বছর শেষ হবার আগেই গনআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার নির্বাচনের পর দিনই ভুলে যায়। মনোনিবেশ করে লুন্ঠনে। এ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে গনতন্ত্র নেই।
শনিবার বেলা ১২ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে তেল গ্যাস বিদ্যুতসহ নিত্যপন্যের দাম কমানো, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি সহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে ভোলায় বিএনপির মানবন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।  তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থ নীতিকে তারা ধ্বংস করেছে। আফ্রিকার জঙ্গলে যে অধিকার আছে স্বাধীন বাংলাদেশে সেই অধিকার নেই। এখন বিশ্বের  সব দেশে বাংলাদেশের একটা বদমান ছড়িয়ে গেছে এটা হলো লুন্ঠন কারিদের দেশ, মানোবতা হরণ কারিদের দেশ।
 জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে    আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ,ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক   শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি  আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশি ট্রুম্যান,সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ,ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ।  

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...