বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ রাত ১০:১৮
৩০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ১৭ ব্যাগ রক্ত শরীরে প্রবেশ করেও বাঁচানো গেল না মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া মিরাজকে। অবশেষে সবাইকে কাঁদিয়ে জীবনের সঙ্গে বাঁচার লড়াই করে ১১ দিন পর শনিবার (১১ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।
মিরাজের বড় ভাই মো. পারভেজ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরাজ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত শাহাবুদ্দিনের ছেলে ছিলেন। তাঁর চার মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ইলিশা জংশন বাজারে অবস্থিত তাঁর ভাইয়ের একটি ঔষধের ফার্মেসি রয়েছে। মিরাজ সেই ফার্মেসিতে কাজ করতেন।
তাঁর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর তাঁর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনরা ফেসবুকে তাঁর ছবি পোষ্ট করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। তাঁর বন্ধু ও সহপাঠীরা বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন।
মিরাজের বড় ভাই মো. পারভেজ হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে জংশন বাজারের ফার্মেসি থেকে মোটরসাইকেল যোগে মিরাজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি ইলিশা কালাম মেম্বারের পোল সংলগ্ন এলাকায় গিয়ে একটি পণ্যবাহী ট্রাক ওভার করার সময় দ্রুতগামী ওই ট্রাকের চাকার নিচে পড়ে তাঁর ডান পা মারাত্মক জখম হয়। পায়ের রান থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত মাংস ওঠে যায়। দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতেই লঞ্চযোগে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে পঙ্গু হাসপাতাল রাখা হয়। এরপর সেখান থেকে তাকে ঢামেকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই আজ বিকেলে তাঁর মৃত্যু হয়। ঢামেক থেকে তাঁর লাশ ভোলায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক