বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ০৮:৫২
২৩৫
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিক ভাবে লাভবান করার জন্য বাধ্যতামূলক বীমা চালু করেছে।
তিনি বলেন, বীমা বেনিফিট ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকায় এবং মেয়াদ ২ বছর থেকে ৫ বছরে উন্নীত হয়েছে। দিনে দিনে এই বীমার সুবিধা বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, বাধ্যতামূলক এই বীমার পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণে আরও সুবিধাযুক্ত অন্যান্য বীমা চালুর উদ্যোগ নেওয়া হবে। বীমার সুবিধা যেন প্রবাসী কর্মীরা কাজে লাগাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ইমরান আহমদ আজ রোববার বিকেল ৩ টায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-’৭১ অডিটরিয়ামে জীবন বীমা কর্পোরেশনের সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচ বছর মেয়াদি প্রবাসী কর্মী বীমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
বেনজির আহমেদ এমপি বলেন, বীমার আওতায় প্রবাসী কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হচ্ছে। তিনি বলেন, যে সব কর্মী বর্তমানে বিদেশে অবস্থান করছেন তারা সবাই যদি এই বীমার আওতায় আসতে পারে তাহলে আরো ভালো হবে।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘প্রবাসী কর্মীরা যাতে ঝুঁকিমুক্তভাবে বিদেশে তাদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার’। তাদের ঝুঁকির কথা বিবেচনা করেই প্রবাসী বীমা চালু করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য বীমা চালুর উদ্যোগটি সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কিভাবে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে কাজ করার জন্য তিনি বায়রাসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’র মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী বক্তৃতা করেন।
সুত্র বাসস
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক