অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

জাতীয় সংসদের স্পিকারের সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকারের সাক্ষাৎ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৩৪২

বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পষিদের স্পিকার মিলটন ডিক সৌজন্য সাক্ষাৎ করেন। ১৪৬ তম আইপিইউ সম্মেলন উপলক্ষে ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে মানামায় অবস্থান করছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের দ্বিপাক্ষিক সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় কোভিড-১৯ কালীন জনজীবন সুরক্ষিত রাখার পাশাপাশি কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রায় এক কোটি মেয়ে শিক্ষার্থীদের মোবাইলে অর্থ প্রেরণের মাধ্যমে বৃত্তি প্রদান, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন,শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি,তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, ‘ডেল্টা প্লান ২১০০’ প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পাশাপাশি দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার, যা ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়ক। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এসময়, ব্যবসা-বাণিজ্যে    প্রসার ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পিকার। 
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে স্পিকার মিলটন ডিক বলেন, চলমান বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন ইত্যাদি চ্যালেঞ্জসমূহ বর্তমানে সকল দেশের জন্য প্রযোজ্য। এসকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে সব সময় থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 
এসময়, মো. শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সুত্র বাসস
 
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...