হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ রাত ০৮:১১
৩৫৯
হাসনাইন আহমেদ মুন্না: জেলা সদরে আজ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি ও লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২ টা থেকে দুইটা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যেগে শহরের ঘোষপট্রি এলাকায় একটি দৈ’র দোকান, দুটি মিষ্টির দোকান ও একটি হার্ডওয়ার’র দোকান মালিককে এ অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরাফাত হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও প্রস্তুত করার দায়ে দৈ বিক্রেতা মো: ফরিদকে ৫ হাজার, মিষ্টি ব্যবসায়ী শেখ ফরিদকে ৩ হাজার ও সোহেল’র মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার অপরাধে মো: শরিফের হার্ডওয়ারের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরাফাত হোসাইন জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং এর নিয়মিত অংশ হিসাবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। খাবারের দোকানগুলো অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রির পাশাপাশি খাবার প্রস্তুত পক্রিয়া ও খাবার অপরিস্কার ছিলো। আর হার্ডওয়ারের দোকানে লাইসেন্স না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলো।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত