অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নাই : তথ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ০৯:১৭

remove_red_eye

৩০৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নাই।
তিনি বলেন,  'আমাদের দল আজকে বাংলাদেশে যে কোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরাজিত করার কোনো শক্তি দেশে নাই।'
মন্ত্রী আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, 'আসুন, আমাদের তৃণমূলের নেতাদের সাথে খেলতে নামুন, খেলে দেখুন যে, আপনারা কতটুকু খেলতে পারেন।'   
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সহসভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।  
বিএনপি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে একথা বলে তারা এখন হাঁটা শুরু করেছে। এভাবে হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নাই।' 
হাছান মাহমুদ বলেন, 'আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলনের মাধ্যমে বিএনপিরই পতন ঘটেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর। সুতরাং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় এটা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই বিএনপিকে অনুরোধ জানাবো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।' 
ড. হাছান বলেন, 'আমাদের দলের প্রাণ হচ্ছে তৃণমূল সংগঠন। আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের ভিত তৃণমূলের নেতৃবৃন্দ। সুতরাং তৃণমূলে যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে, তাহলে আওয়ামী লীগও শক্তিশালী হয়। সে জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোথায় কোথায় সাংগঠনিক কি দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে ত্বরিৎ সমাধান দেওয়ার জন্য।'

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...