অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল ও মাছ জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:১৫

remove_red_eye

৫১১

 মো: ইসমাইল: ভোলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে জাল ও মাছসহ ৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুর ১ টা থেকে রাত ১০ পর্যন্ত তেঁতুলিয়া নদীর হাজিরহাট, ভেলুমিয়া, টেরকার চর ও বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এতে ৪ লক্ষ মিটার চরঘেরা জাল, ৭ লক্ষ মিটার কারেন্ট জাল, ৪ লক্ষ মিটার সুতার জাল ও ১ লক্ষ মিটার পাই জাল জব্দ করা হয়েছে।
অপর দিকে সোমবার (১৩ মার্চ) রাত প্রায় ১০ টায়ে দিকে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে একটি বোট (নৌকা) থেকে ৩০০ কেজি পোয়া এবং ৮০ কেজি ইলিশ ও একটি টি বোটসহ ( নৌকাসহ) ০৩ জন মাছ বহনকারি লেবার আটকে করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কে এম শাফিউল কিঞ্জল মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান বলেন, তেঁতুলিয়া নদীর হাজিরহাট, ভেলুমিয়া, টেরকার চর ও বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করে ৪,০০,০০০ মিটার চরঘেরা জাল, ৭,০০,০০০ মিটার কারেন্ট জাল, ৪,০০,০০০ মিটার সুতার জাল ও ১,০০,০০০ মিটার পাই জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে একটি বোট (নৌকা) থেকে ৩০০ কেজি পোয়া এবং ৮০ কেজি ইলিশ ও একটি টি বোটসহ ( নৌকাসহ) ০৩ জন মাছ বহনকারি লেবার আটকে করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিততে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও গরিব, দুঃস্থদের মাঝে ভিতর করা হয়। পরে আটককৃত বোট (নৌকা)  চালক ও মাছ বহনকারী লেবারদের থেকে মুচলেকা রেখে বোটসহ (নৌকাসহ) তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ, ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়ার থেকে চর রুস্তম পযন্ত ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...