বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৩ রাত ০৯:০৭
৩৬৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় অপারেশন থিয়েটারে স্ত্রী ও নবজাতককে রেখে রক্তদাতাকে পৌঁছে দিতে গিয়ে 'সড়ক দুর্ঘটনায়' সাংবাদিক শামসুর রহমান শুভর (২৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।
এছাড়াও নিহত সাংবাদিক শুভর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি। একইসাথে এটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাÐ তা খুঁজে বের করতে ডিবিএসএফ'র পক্ষ থেকে দাবি জানানো হয়।
বুধবার (১৫ মার্চ) ( সংগঠনের সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি সড়ক দুর্ঘটনা হয়ে থাকলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিহত সাংবাদিকের নবজাতক ও পরিবারের দায়িত্ব সরকারের সংশ্লিষ্টদের নিতে হবে।
নিহত সাংবাদিক শুভ দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা এবং ওই উপজেলার রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে জেলার সদর উপজেলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শুভর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মঙ্গলবার সকালে শহরের মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ওইদিন রাতেই তাকে সিজার করাতে হবে। তার জন্য রক্তের প্রয়োজন। রাত ৯টার দিকে শুভর এক বন্ধু তার স্ত্রীকে রক্ত দিতে আসে। রক্ত দেওয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে শুভ তার বন্ধুকে তজুমদ্দিন উপজেলার কাজীর হাট বাজার এলাকায় মোটরসাইকেল যোগে এগিয়ে দিতে যায়। বন্ধুকে নামিয়ে দিয়ে স্ত্রীর কাছে ফিরে আসার সময় মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
বিবৃতিতে বলা হয়, হৃদয়বিদারক বিষয় হলো- সিজার শেষে তার স্ত্রীর কোলজ্ুেড় ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানকে দেখার জন্য শুভকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তার ফোন রিসিভ হয়নি। পরক্ষণে পুলিশ জানায়, শুভ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতের নবজাতক ও পরিবারের পাশে থাকবে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম।
ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ
বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ
মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত