অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট সিটিজেনের রোল মডেল : আইইবি নেতৃবৃন্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৩২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ আধুনিক ও স্মার্টভাবে গড়ে উঠবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট সিটিজেনের রোল মডেল।
তারা বলেন, ‘স্বাধীনতার পর বিশ্ব নেতারা বঙ্গবন্ধুকে রোল মডেল হিসেবে অনুসরণ করতেন। ফিদেল কাস্ত্রো, নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বনেতারা বঙ্গবন্ধুকে নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু চিন্তা চেতনায় ছিলেন আধুনিক ও স্মার্ট। বাংলাদেশের প্রতি মাটি কণাকে প্রকৌশলী জ্ঞানের মাধ্যমে ব্যবহার করার জন্য বঙ্গবন্ধু আহবান জানিয়েছিলেন৷’ 
আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রকৌশলী নেতারা এইসব কথা বলেন৷  
এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আবদুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জুসহ আইইবির অন্যান্য নেতৃবৃন্দ।  
ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, আজকের যত উন্নয়ন বাংলাদেশে দেখতে পাই তার শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট সিটিজেন হতে চাইলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করতে হবে৷ নবগঠিত স্বাধীন রাষ্ট্র বিনির্মাণ করতে যে ধরনের প্রযুক্তি দরকার তা দেশীয় প্রকৌশলী দ্বারা তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
আইইবি চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন শুরু হয়। সকালে ধানমন্ডি-৩২ নম্বরের আইইবির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। আইইবির সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়৷ সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়৷  
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম হাজারী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হাবিব আহমেদ হালিম মুরাদ, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সম্পাদক প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামান চন্দন, আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ ও আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃত্ববৃন্দ ।

সুত্র বাসস





ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...