বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩
৩০৬
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু একজন স্মার্ট লীডার ছিলেন। গত ৫০ থেকে ৫২ বছরে তাঁর মতো স্মার্ট লীডার হয়নি। তাঁর ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনার কোন জায়গায় ভুল নাই।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছাড়া গত ১০৩ বছরে বাংলাদেশ সৃষ্টি করার কোন নেতা পাইনি। সেসময় অনেকেই ছিলেন, অনেকেই প্রয়াত হয়েছেন। তাঁর চিন্তা, ভাবনা ও দর্শন আমাদের পাথেয়। তিনি সব সময় বাংলার মানুষের জন্য কথা বলেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে অনেক মানুষ কাছ থেকে দেখেনি, অনেকে তার ছবিও দেখেনি অথচ তাঁর দেশপ্রেমের জন্য অনেকে জীবন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা শপথ নেই-বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় সহযাত্রীর ভূমিকায় থাকবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক এবং বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিআইডব্লিউটিএ'র সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ২৩ বছরের গণতান্ত্রিক আন্দোলনকে সশস্ত্র মুক্তিযুদ্ধের রূপ দিয়েছেন। এক্ষেত্রে পৃথিবীতে দ্বিতীয় কোন নেতার নাম বলতে পারবোনা। তিনি ছয় দফাকে এক দফায় অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে পরিণত করেছিলেন। অনেকে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকে সমালোচনা করে-বঙ্গবন্ধু হত্যাকে জাস্টিফাই করার জন্য। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা দেশকে হত্যা করেছে।
প্রতিমন্ত্রী এর আগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জন্মদিনের কেক কাটেন ও শিশুদের কেক খাইয়ে দেন।
সুত্র বাসস
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত