অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাসের চাপায় দুই কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৯:০১

remove_red_eye

৩৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় যাত্রীবাহি বাসের চাপায় বোরাকে থাকা দুই কলেজছাত্রীসহ ৩ যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার সংলগ্ন উতর উদ্দিন এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা  আক্তার (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও চাচাত বোন। এ ঘটনায় ওই অটোরিকশারচালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছে। তাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন । এদিকে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজের ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা সহপাঠীদের হারিয়ে কান্নায় ভেঙে পরে। এসময় এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। একই সাথে সহাপাঠীর নিহতের ঘটনায় বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।  মর্মান্তিক এই দুর্ঘটনা এ ঘটনার পর পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে যানবাহন চালাচল বন্ধ করে দেয়। পরে বেলা ১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ বাসসহ বাসের চালক মো. আল আমিন বেপারীকে আটক করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কলেজ ছাত্রী রিমা আক্তার ও শিখা তাদের বাড়ির সামনে সড়ক থেকে বোরাকে   করে কলেজের উদ্দ্যোশে বাংলাবাজার যাচ্ছিলেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীদ দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি দ্রæতগামী যাত্রীবাহি বাস বোরাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুই কলেজ ছাত্রীসহ ৩ যাত্রী নিহত হয়। এছাড়াও এ ঘটনায় বোরাকের চালকে আহত অবস্থায়  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা বিক্ষোভ করে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপুর ১ টার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ৩ জন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা অভিযান চালিয়েঘাতক বাস ও চালককে আটক করেছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা করা হবে।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...